নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী ।। গোটা বিশ্বের বুকে বুলেটের বিরুদ্ধে দেশে শান্তির পথে আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বাধীন করে পৃথিবীর মানুষের শ্রদ্ধা আদায় করেছিলেন মহত্মা গান্ধী যা আজও মক্তিকামী মানুষদের শক্তির উৎস। ৩০শে জানুয়ারী জাতির জনক তথা শান্তির দিশারী মহত্মা গান্ধীর ৬৭তম প্রয়াণ দিবসে রাজ্যেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি রাজধানীর গান্ধিঘাটে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে PCC-র নব নিযুক্ত সভাপতি বিরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি আশিষ সাহা সহ বিভিন্ন কংগ্রেস নেতা কর্মীরা এবং পর্যটনটন ও এসসি কল্যাণ মন্ত্রী রতন ভৌমিক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে স্মারক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর প্রথমে PCC-র নব নিযুক্ত সভাপতি বিরজিৎ সিনহা, বিরোধীদলনেতা সুদীপ রায় বর্মন ও অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা কংগ্রেস ভবন প্রাঙ্গনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
