আত্মনির্ভর ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান সমাজসেবী নীতি দেবের

গোপাল সিং, খোয়াই, ০৯ ফেব্রুয়ারী || ব্লকের অধীন পশ্চিম সিঙ্গিছড়া পঞ্চায়েতের পশ্চিম সিঙ্গিছড়া গভর্মেন্ট কলোনি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যোগে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকাবাসীদের মধ্যে শীতবস্ত্র প্রদান ও পঠন সামগ্রী বিতরণ করা হয়। বুধবার আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদক বিশিষ্ট সমাজসেবী নীতি দেব, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতি দেব বলেন, একটা সমাজের কৃষ্টি সংস্কৃতি উন্নতি হলে সমাজ এগিয়ে যায়, ভবিষ্যৎ তৈরি করতে হলে ভালো সংস্কৃতির প্রয়োজন। কাজেই মানুষের সেবা ও সমাজের কল্যাণে সকলকে এগিয়ে আসার সাথে সাথে আত্মনির্ভর ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান।
এদিনকার অনুষ্ঠানে ৩৫০ জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ১০ জনকে ধূতি, ১০ জন মহিলা সহ ২ জন ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*