রাজ্যের প্রখ্যাত সংগীত শিল্পীর প্রয়ানে শোকাহত সাংস্কৃতিক জগত, শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || রাজ্যের প্রখ্যাত সংগীত শিল্পী মধুছন্দা রায় চক্রবর্তীর প্রতি শেষ শ্রদ্ধা জানায় শিল্পীমহল। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ আরো অন্যান্যরা।
এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মধুছন্দা চক্রবর্তীর অকাল প্রয়াণে আমি গভীর শোকাহত। প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী মধুছন্দা চক্রবর্তী লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আই এল এস হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এভাবে হঠাৎ চলে যাওয়ায় রাজ্যের সঙ্গীত জগতে যে শূণ্যতা তৈরি হল তা পূরণ করা অসম্ভব। শ্রী চৌধুরী বলেন, মধুছন্দা দিদির সুরেলা কণ্ঠে মানুষকে মুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।
এই কঠিন সময়ে তাঁর পরিবার-পরিজন ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*