আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || আগরতলা পুর নিগমের উদ্যোগে সম্প্রতি শহরে চালানো হচ্ছে ফুটপাত দখলমুক্ত অভিযান। রাজধানী আগরতলার বিভিন্ন ব্যস্ততম পথ দখল করে রেখেছে শহরের প্রচুর অসাধু ব্যবসায়ীরা। সেইজন্য প্রতিদিনই শহরে পথচারী সহ যান চলাচলে দূর্ভোগ পোহাতে হয়। শহরে যানযট যেন নিত্যদিনের সঙ্গী। সেই অবস্থা থেকে শহরবাসীকে পরিত্রাণ দিতে আগরতলা পুর নিগমের নব নির্বাচিত মেয়র দীপক মজুমদার শুরু থেকেই পথে নেমেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বটতলা থেকে দশমীঘাট এলাকা পর্যন্ত চলে ফুটপাত দখলমুক্ত অভিযান। পথচারী সহ যানবাহনের সুবিধার জন্য এদিন এই এলাকায় টাস্ক ফোর্সের সাহায্যে চালানো হয় ড্রজার। রাস্তা ও ফুটপাত দখল করে রাখা জায়গা গুলি দখল মুক্ত করা হয় এদিন। প্রসারিত করা হয় রাস্তা।
