আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী || রাজধানী আগরতলায় দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ। পাথর ইট পাটকেল ছোড়া ছুড়িতে আহত প্রচুর। জানা যায়, প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণের হাতে আঘাত লাগে। এই ঘটনায় শহরে অশান্তির পরিবেশ। ঘটনার পর থেকেই থেমে থেমে চলছে রাজনৈতিক লড়াই। শান্তিপাড়ায়ও ভাঙ্গা হয়েছে বেশ কিছু দোকান পাঠ। ৯-বনমালীপুর বিজেপি মন্ডল অফিসেও চলে হামলা। অভিযোগ কংগ্রেস কর্মীরা ৯-বনমালীপুর বিজেপি মন্ডল অফিসে ইট পাটকেল ছোড়ে।
পরিস্থিতি সামাল দিতে শহরে নামানো হয়েছে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। রাতে সদর মহকুমা প্রশাসনের তরফে রাজধানীর বেশ কিছু অঞ্চলে জারি করেছে ১৪৪ ধারা। থমথমে গোটা আগরতলা শহর।

