শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে সি পি আই (এম)’র শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || ককবরক ভাষার স্বীকৃতির দাবির লড়াইয়ে বৃহস্পতিবার শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে সি পি আই (এম) রাজ্য দপ্তরে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ককবরককে রাজ্য ভাষার স্বীকৃতি, বেআইনি হস্তান্তরিত জমি ফিরিয়ে দেয়া, উপজাতি রিজার্ভ পুনর্গঠন, এ ডি সি গঠনসহ উপজাতিদের চার দফা দাবিতে গোটা রাজ্যের সাথে ১৯৭৫ সালের ৩রা মার্চ জোলাইবাড়ির তহশিল কাছারিতে মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন উপজাতি অংশের মানুষ। সঙ্গে অনুপজাতি অংশের মানুষও সেসময় উপস্থিত ছিলেন। তখন পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালায় আন্দোলনকারীদের উপর। তরতাজা যুবক ধনঞ্জয় ত্রিপুরার মৃত্যু হয়। এসময় শতাধিক আহত হন। এই ঘটনা স্মরণ করে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালিত হয়েছে রাজ্যে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*