রাঁধা মদনমোহন সেবা কুঞ্জে বাৎসরিক উৎসব অনুষ্ঠীত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মার্চ || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত উত্তর জোলাইবাড়ী শ্রী শ্রী রাঁধা মদনমোহন সেবাকুঞ্জে অন্যান্য বছরের ন্যায় এইবছরও বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়। এই বাৎসরিক উৎসব সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে সেবায়িত ভাগবত সেবক বৈষ্ণব দাসানুদাস অরুনচন্দ্র শীল জানান, বিগত ১৮ বছয় যাবৎ এই উৎসব হচ্ছে। এইবছর অষ্টম প্রহরের উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার উৎসবের সমাপ্তিদিন। উৎসবে আগত সকলের জন্য মহাপ্রসাদের পাশাপাশি বাল্যভোগ ও অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছে। এই উৎসবে বিভিন্ন জায়গা থেকে হরিনাম সংকীর্তন করার জন্য দল অংশগ্রহন করেছে বলে জানান। অপরদিকে এদিন এই উৎসব পরিদর্শনে যান বিজেপি’র দক্ষিন জেলার সম্পাদক বিকাশ বৈদ্য সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা। এই উৎসবকে কেন্দ্র করে এলাকার লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*