বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১১ মার্চ || এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে এন এস এস’র বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয়। শুক্রবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের বি আর সি হলে এক অনুষ্ঠানের মধ্যদিয় জাতীয় সেবা প্রকল্পের ৭ দিন ব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং। প্রদীপ প্রজ্বলন শেষে এন এস এস এর পতাকা উত্তোলন করলেন শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা বিদ্যালয় পরিদর্শক প্রনব সরকার,শান্তির বাজার পৌর পরিষদের এডুকেশন সেন্ডিং কমিটির চেয়ারম্যান রাজীব চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রখতে গিয়ে বক্তারা এন এস এস’র গুরুত্ব সম্পর্ক কিছু বক্তব্য ছাত্রদের সামনে তুলে ধরেন। এন এস এস’র ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের বিভিন্ন দিকগুলি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরলেন পোগ্রাম অফিসার জনার্ধন নমঃ।
