আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ || মোহনপুরে সমবায় সমিতি সমূহ সহ- নিয়ামকের কার্য্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন হয় শুক্রবার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক কৃষ্ণধন দাস, কো- অপারেটিভ ব্যাঙ্কের রেজিস্ট্রার ডি. কে. চাকমা সহ অন্যান্যরা।
