তারায়-তারায় ডেস্ক ।। বিশ্ব সুন্দরী নির্বাচনের ফাইনালের ঘটনা এটি। যা ঘটল তা একদম অপ্রত্যাশিত। বিশ্বে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। ফলাফল মেনে না নিতে পারার ক্ষোভ চেপে রাখতে পারেননি সিজলেন হায়ালা। এর পরেই ঘটে ঘটনা। সুন্দরীর কাণ্ড হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
প্রতিযোগিতায় বিজয়ী হতে না পেরে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দেন তিনি। সেরা সুন্দরীর মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দিয়ে লঙ্কাকাণ্ড করেছেন তিনি। এ দেখে হতভম্ব ইন্টারনেট বিশ্ব! ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মানাউসের মিস আমাজোনাস সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে।
প্রতিযোগিতার ফলাফল শোনার অপেক্ষায় ছিলেন সুন্দরী ক্যারোল টলেডো ও সিজলেন হায়ালা। অনুষ্ঠানের উপস্থাপক সেরা সুন্দরী হিসেবে ক্যারোলের নাম ঘোষণা করেন। আর রানারআপ হন সিজলেন। আর এর পরেই কাণ্ড শুরু হয় তার।
এরপর সিজলেন আর ক্ষোভ চেপে রাখতে পারেননি। ক্ষুব্ধ হয়ে তিনি ক্যারোলের মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেন এ সুন্দরী। মাত্র পাঁচ সেকেন্ডেই ঘটে যায় ঘটনাটি।
মিস আমাজোনাস ক্যারোলের পাশেই ছিলেন সিজলেন। হাততালিও দিচ্ছিলেন। কিন্তু যখন বিজয় মুকুট ক্যারোলের মাথায় পরানো হলো, তখনই তেড়ে এলেন তিনি।
মাথা থেকে মুকুট কেড়ে ফেলে দিয়ে চেচামেচি করতে করতে মঞ্চ ছেড়ে চলে যান তিনি। এমন কাণ্ডে অন্য প্রতিযোগীসহ উপস্থিত সবাইসহ গোটা ইন্টারনেট ভূবন হতভম্ব! আয়োজকেরা দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেল, ধারণও হয়ে থাকল ক্যামেরায়। ব্যস, ভিডিও চলে এল অনলাইনে। ইতিমধ্যে হায়ালার এই ভিডিওটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।
