আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || রাজ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবুও হেলদোল নেই জনসাধারণের। ফলে এখন মাস্কের জন্য জরিমানা আদায় করতে মাঠে নামল প্রশাসন। রবিবার পশ্চিম আগরতলা থানার সামনে অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন। বিশেষ করে যারা এইদিন বিনা মাস্কে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে এইদিন সচেতন করার পাশাপাশি জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিসিএম দেবব্রত রায়। তিনি জানান, জন সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই অভিযান।
