বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের নিয়ে পরিষদীয় বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের নিয়ে পরিষদীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে। পরিষদীয় এই বৈঠকে অংশ নিতে শনিবারই দিল্লী ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ। রবিবার এই বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ।
এদিন সাংগঠনিক বিষয় সহ রাজ্য গুলির উন্নয়ন মূলক কাজকর্ম গুলি সম্পর্কে আলোকপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*