বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || বগাফা কৃষি দপ্তর প্রতিনিয়ত রাজ্য সরকারের স্বপ্নকে বাস্তবায়িত করতে এবং কৃষকদের আয় দ্বীগুন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস প্রতিনিয়ত কৃষকদের কৃষিজ বীজ, সার ও সরকারি সুযোগ সুবিধা প্রদানের পাশাপাশি কৃষকদের মাঠে গিয়ে কিভাবে ভালোভাবে কৃষিজ ফসল উৎপাদন করা যায় তানিয়ে পরামর্শ দিয়ে থাকেন। কৃষি দপ্তরের পরামর্শ অনুযায়ী বাইখোড়ার পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা হারাধন দত্তের ছেলে কমল দত্ত বর্ষার মরশুমে তরমুজ চাষ করেন।
বর্তমানে তরমুজ উৎপান শুরু হয়েছে। তরমুজ কি পরিমানে উৎপাদন হচ্ছে এবং তরমুজের গুনগতমান যাচাই করার জন্য মঙ্গলবার কৃষকের জমি পরিদর্শনে যান বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস ও বাইখোড়া কৃষি দপ্তরের সেক্টর অফিসার দীপক দাস। এই তরমুজ চাষ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে গিয়ে কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, হারাধন দত্তকে আত্মা প্রকল্পের মাধ্যমে অফ সিজনে তরমুজ চাষের জন্য দপ্তর থেকে সমস্ত প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে তরমুজ চাষী উপকৃত হয়েছেন। তত্বাবধায়ক সুজিত কুমার দাস জানান, যদি কেউ এইধরনের বেতিক্রমী চাষ করেন তাদের আর্থিক উপার্জন ভালো হবে। অপরদিকে দপ্তর থেকে সকল প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। কৃষি দপ্তর থেকে এইধরনের সাহায্য পেয়ে খুবই খুশি কৃষকরা।
