কদিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজা, মুর্তিপাড়ায় চলছে ব্যস্ততার প্রহর

সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর || হাতে গুনা আর কয়েকটি দিন বাদেই দেবশিল্পী বিশ্বকর্মা পুজা। কাষ্ঠ শিল্প, যানবাহন, মিস্ত্রি ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন অফিস দোকান সহ বাড়িঘরে হতে চলেছে দেবশিল্পীর পুজা। পুজো আয়োজকদের ব্যস্ততার পাশাপাশি এ নিয়ে চলছে ব্যস্ততা মুর্তিপাড়ায়। চলছে পুরোদমে প্রতিমা তৈরীর কাজ। দিনরাত কাজ করে চলছে শিল্পীরা। যাতে পুজা আয়োজকদের ঘরে সঠিক সময়ে পৌছে দিতে পারেন। তেলিয়ামুড়া যে সকল একাকায় মূর্তি তৈরী করার কাজ করা হয় এর মধ্যে অন্যতম বলাচলে শিববাড়িস্থিত প্রতিমা শিল্পী। শহর ও গ্রামাঞ্চলের বেশির ভাগ মূর্তি এই স্থান থেকেই নিয়ে যাওয়া হয় বলা চলে। সেখানের এক প্রবিন শিল্পীর সংগে কথা হয় আমাদের। তিনি হলেন তেলিয়ামুড়ার সুপরিচিত প্রতিমা শিল্পী সুভাষ পাল। কথা প্রসংগে তিনি আমাদের জানান, প্রায় চল্লিশ বছর যাবৎ এই শিল্প কাজ করে যাচ্ছেন তিনি। এই কাজ করেই উনি উনার সংসার প্রতিপালন করে আসছেন। তিনি জানান যে, আগের মতো এখন তেমন আর লাভের মুখ দেখতে পাননা। কারন বলতে গিয়ে জানান যে, এখন বাজারের মুল্য বৃদ্ধির কারনে খরচের তুলনায় সঠিক মুল্য পাওয়া যায়না। এছাড়াও মূর্তি তৈরীর মুল উপকরণ মাটি পর্যন্ত চরা দামে কিনতে হয়। পাশাপাশি বাঁশ ও সাজসজ্জার সামগ্রীর মুল্য অধিক বৃদ্ধি পাওয়ায় এখন তেমন লাভ হচ্ছেনা। তিনি এও জানান, এখন আগের মতো এই কাজ করতে চায়না নতুন প্রজন্ম। ধীরে ধীরে কাজ করার লোক ও কমে যাচ্ছে। তবে সুভাষ বাবু বলেন যে, আমি যতদিন পারি এই শিল্পকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাব। পরবর্তী সময়ে যেন আগামী প্রজন্ম এই শিল্পটাকে বাঁচিয়ে রাখে এ আহ্বানও রাখেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*