বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ সেপ্টেম্বর || ছোট মেয়ের জামাইর হাতে খুন হলো শাশুড়ি। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া এডিসি ভিলেজের রামসুন্দর পাড়ায় সত্যজয় ত্রিপুরা (২৭) ঘর জামাই হয়ে শ্বশুর বাড়ীতে বসবাস করতো। এরইধ্যে বুধবার রাত্রিবেলায় উনার শাশুড়ি উনতি রিয়াং (৬৮) কে গলাটিপে হত্যা করলো বলে অভিযোগ বাড়ীর লোকজনদের। জানা যায়, সত্যজয় ত্রিপুরা উনতি রিয়াং এর ছোট মেয়ের জামাই। পরবর্তী সময় বৃহস্পতিবার এই বিষয়ে খবর দেওয়া হয় বাইখোড়া থানায়। ঘটনার খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত মহিলাকে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। এই খুনের বিষয়ে পরিবারের পক্ষ্য থেকে বাইখোরা থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। লিখিত অভিযোগ পাবার কিছু সময়ের মধ্যে বাইখোড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই হত্যাকান্ডের বিবরণ সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন পরিবারের লোকজনেরা। তার পাশাপাশি বাইখোড়া থানার ওসি গোপাল শুক্ল দাস জানান, মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। অপরদিকে অভিযুক্তকে আগামীকাল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হবে। উনতি রিয়াং এর অস্বাভাবিক মূত্যুতে সমগ্র এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।
