১২৬’তম জন্মজয়ন্তীতে হিজাম ইরাবতের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর || শুক্রবার কমিউনিস্ট নেতা হিজম ইরাবত সিংয়ের ১২৬’তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগরতলা ধলেশ্বর কল্যাণীস্থিত হিজাম ইরাবতের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের উদ্যোগে।
এদিন পূস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস, সিপিআই রাজ্য কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান রঞ্জিত মজুমদার, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মিলন বৈদ্য, সিপিআই নেত্রী তুলসী দাস কপালি, পার্টি রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যা সুস্মিতা নন্দী, সিপিআই রাজ্য পরিষদের সদস্য সুব্রত দেবনাথ, জয়া বিশ্বাস, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, AISF রাজ্য সম্পাদক শুভদীপ মজুমদার, সিপিআই সদর বিভাগীয় পরিষদের সদস্য তপন নন্দী, সিপিআই সদস্যা উর্মি বোস, প্রাণবতী দাস প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*