সংবর্ধনার জনজোয়ারে ভাসলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ এপ্রিল || জোলাইবাড়ী বিধানসভায় পরিবর্তনের ফলে খুবই আনন্দিত জোলাইবাড়ীর লোকজন। এরইমধ্যে শুক্লাচরন নোয়াতিয়ার মতো একজন ভালো মনের মানুষকে মন্ত্রী হিসাবে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে জোলাইবাড়ীবাসী। দীর্ঘ অনেকবছর পর শুক্লাচরন নোয়াতিয়ার হাত ধরে জোলাইবাড়ীতে পরিবর্তন দেখতে পাচ্ছে লোকজনেরা। এই আনন্দে মাতোয়ারা হয়ে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সর্বত্র মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। রবিবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ঠাকুরছড়া বাজারে ঠাকুরছড়া পঞ্চায়েত ও ৪৯নং বুথের সদস্যদের উদ্দ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চাথই মগ সহ বিজেপি’র অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, জোলাইবাড়ী বিধানসভা নির্বাচনে সকলের অক্লান্ত পরিশ্রমে পরিবর্তন সম্ভব হয়েছে। বিগত দিনে জোলাইবাড়ীকে দক্ষিণ জেলায় অবহেলার চোখে দেখতো, লোকজনেরা বর্তমানে পরিবর্তনের পর জোলাইবাড়ীর অনেকটা সন্মান বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী জানান, তিনি জোলাইবাড়ী বিধানসভার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। জোলাইবাড়ী বিধানসভাকে একটি মডেল বিধানসভা হিসাবে গঠন করা হবে বলে জানান মন্ত্রী। জোলাইবাড়ী বিধানসভার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান মন্ত্রী। মন্ত্রী জোলাইবাড়ী বিধানসভার উন্নয়নে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*