আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ এপ্রিল || বাংলা নববর্ষকে সামনে রেখে রাজধানীর রামনগরে বহির্জ্যোতি সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থ পরিবারের লোকজনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, গরিব অংশের মানুষের ইচ্ছে থাকলেও আর্থিকের সামর্থ্য না থাকার কারণে নতুন বছরে অনেকেই নতুন জামা কাপড় কিনতে পারেন না৷ এক্ষেত্রে সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েই সামাজিক সংস্থাটি গরীব অংশের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে৷
এদিন বহির্জ্যোতি সামাজিক সংস্থার গৃহে আয়োজিত বস্ত্রদান শিবিরে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, সংস্থার সভাপতি সহ অন্যান্যরা৷
