বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ এপ্রিল || জোলাইবাড়ী বিধানসভায় মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়ার উদ্দ্যোগে উন্নয়নের কর্মযঞ্জ শুরু হয়েছে দেখে বিরোধীরা নানা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারকে বদনাম করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। কোয়াইফাং এডিসি ভিলেজে বাম বিধায়ক যশবীর বাবুর বাসস্থান থেকেও কোনো প্রকারের উন্নয়ন করেননি তিনি। জোলাইবাড়ী বিধানসভায় বর্তমান সময়ে পরিবর্তনের পর মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় জল পোঁছে দিতে ও যাতায়তের জন্য রাস্তা নির্মানের জন্য দপ্তরের আধিকারিকদের নিয়ে ছুটে যাচ্ছেন। মন্ত্রীর এই উন্নয়নের ধারাকে কালিমালিপ্ত করার লক্ষ্যে সোমবার সকালবেলায় নবরাম পাড়ায় বসবাসকারী কিছু সংখ্যক লোকজনদের ইন্দন জুগিয়ে পথ অবরোধে সামিল করলো চক্রান্তকারীরা বলে অভিযোগ। এলাকার সহজ সরল লোকজনেরা চক্রান্তকারীর ফাঁদে পাদিয়ে জোলাইবাড়ী কোয়াইফাং যাতায়তের রাস্তা অবরোধে বসে। জানা যায়, রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় নবরাম পাড়ায় নতুন করে জলের মেশিন বসানো হয়েছে। এখন এই মেশিন চালানোর জন্য লোক নিয়োগ করা হবে। লোক নিয়োগ করা হলে এলাকাবাসীরা সঠিকভাবে জল পেয়ে যাবে। বিগত বাম আমলে এই এলাকায় জলের জন্য কোনবপ্রকার মেশিন বসানো হয়নি। তারপরেও এলাকাবাসী আন্দোলনে সামিল হননি। বর্তমান সময়ে যখন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে উন্নয়নমূলক কর্মসূচী করা হচ্ছে তখন আন্দোলনে নামছে এলাকাবাসী। এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় DWS দপ্তেরর আধিকারিক ও দেবদারু আউট পোষ্টের ওসি সহ অন্যান্যরা। সকলের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়।
