আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ||
দেশব্যাপী আয়োজিত ‘মেরি মিট্টি, মেরে দেশ’ কর্মসূচির অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের উদ্যোগে নিগম এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করা হয়। আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় পুর নিগমে, তারপর সেই মাঠে যাবে দিল্লীতে। বুধবার সেই কলস আসে আগরতলা পুর নিগমের মূল কার্যালয়ে। সেখানে এগুলিকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
উল্লেখ্য, ‘মেরি মাটি, মেরা দেশ’, ‘মিট্রি কো নমন, বীরো কা বন্ধন’ – এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ৯ই আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত সারা দেশব্যাপী এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে অমৃত কলসে বিভিন্ন পঞ্চায়েত ও বিভিন্ন ওয়ার্ড থেকে বাটিকার মাটি সংগ্রহ করে রাজধানী দিল্লীতে নিয়ে যাওয়া হবে।
