আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার ভারতবর্ষের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য ও রাজ্যপালদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। রাজ্যেও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়। এদিন সকালে রাজভবনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু প্রধানমন্ত্রীর ভাষণ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শোনেন। এদিন এই অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেইন, ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পর আলোচনা করতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ত্রিপুরায় এডুকেশনাল হাব হতে যাচ্ছে। নেশা সামগ্রী আটক করে প্রশংসনীয় ভূমিকা পালন করছে রাজ্য পুলিশ।
এদিন বিকশিত ভারত-২০৪৭ একটি ওয়েব পোর্টালেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
