আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || উদয়পুর তুলামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্সদের জন্য তিনটি আবাসনের উদ্ধোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এই আবাসনগুলি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লক্ষ টাকা। সোমবার তিনটি আবাসনের উদ্ধোধন করে করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো রোগ হলে রাজ্যের বাইরে যাওয়ার টেন্ডেন্সি পরিবর্তন করতে চাইছে। যাতে রাজ্যে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা রোগীরা সুযোগ পায় তার জন্য ঢেলে সাজানো হচ্ছে। রাজ্য সরকার ১১টি সুপার স্পেশালিটি খোলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৭টি সুপার স্পেশালিটি খোলা হয়েছে। তিনি বলেন, রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে ডেন্টাল কলেজ খোলা হয়েছে।
এদিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাটক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
