বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ এপ্রিল || জগন্নাথ ওয়েলফেয়ার সোসাইটি ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে বাইখোড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩১ বাংলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। প্রভু করুনেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচী করে থাকেন। তার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। এরইমধ্যে বাঙ্গালীদের নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য প্রভু করুনেশ্বর মাধব দাস বিশেষ কর্মসূচী হাতে নিছে। বাইখোড়ায় এই ধরনের অনুষ্ঠান প্রথমবারের মতো করা হয়েছে। প্রভু করুনেশ্বর মাধব দাস ওরফে কার্তিক প্রভু বাইখোড়ায় না থাকলে এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হতো না বলে ধারনা করছেন সকলে। প্রভুর অক্লান্ত প্রচেষ্টায় বাইখোড়াকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের উদ্যোগে বিভিন্ন প্রকারের কাজ করা হচ্ছে। এই কাজগুলো সম্পর্ন হলে বিশ্বের বিভিন্নপ্রান্ত থেকে ভক্তদের সমাগমে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির বিশেষ পরিচিতিলাভ করবে। এরইমধ্যে বাইখোড়া কমিউনিটি হলে প্রভুর প্রচেষ্টায় আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রভুজির পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী মনিন্দ্র বিশ্বাস, শান্তিরবাজারের বিশিষ্ট সাংবাদিক তথা শান্তিরবাজার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সজল কান্তি বৈদ্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বাঙ্গালীর বিভিন্ন সাংস্কৃতিকের দিকগুলো সম্পর্কে আলোচনা করলেন বক্তারা। আলোচনা শেষে অনুষ্ঠান মঞ্চে ক্ষুদে শিল্পীদের নিয়ে বিভিন্নপ্রকারের সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। জগন্নাথ ওয়েলফেয়ার সোসাইটি ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
