দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৫ মে ।। কার্ল মার্কসের ১৯৮ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় রাজ্যের নানা স্থানে। পুঁজিবাদের বিরুদ্ধে শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে সাম্যবাদের জন্য আজীবন লড়াই করেছেন এই মহান মানুষটি। রাজ্যেও কার্ল মার্কসের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয়েছে।
