
আগরতলা, ৯ মে ।। রাজ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মদিবস পালন করা হয় শনিবার। শনিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত কবি প্রনাম অনুষ্ঠানের সূচনা করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে ভাষন রাখতে গিয়ে মূখ্যমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস নিয়ে বিভিন্ন রবীন্দ্র চর্চা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, বিশিষ্ট সাহত্যিক ঋতেন চক্রবর্তী, বিশিষ্ট লেখক বিকচ চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ডঃ ব্রজগোপাল রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে মূখ্যমন্ত্রী সহ অতিথিগণ রবীন্দ্র প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ মকে শ্রদ্ধাজ্ঞপন করেন। বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলী জানাতে অনুষ্ঠানে আকর্ষণে হাজির ছিলেন প্রচুর সংস্কৃতি প্রেমী মানুষ।
