আজ বিশ্ব মা দিবস

fjhআগরতলা, ১০ মে ।। মা অতি ছোট্র একটি শব্দ কিন্তু এই শব্দের মাঝেই লুকায়িত আছে পৃথিবীর শ্রেষ্ট, পবিত্র, অকৃত্রিম আর অতুলনীয়
ভালবাসা। ১৯০৭ সালে মা দিবসের প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন আনা জারভিস নামে একজন আমেরিকান মহিলা।দেশজুড়ে ছড়িয়ে- ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে আনা জার্ভিস প্রচার চালাতে শুরু করলেন। সাত বছরের চেষ্টায় মা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পেল। মা দিবসের মূল উদ্দেশ্য হলো মাকে যথাযথ সম্মান দেওয়া, যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাঁকে শ্রদ্ধা প্রদর্শন করা। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, তা প্রকাশের সুযোগ হয়ে ওঠে না সিংহভাগ মানুষেরই। মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস সন্তানদের এ সুযোগ করে দেয়।
পশ্চিমা বিশ্বে দিবসটির উৎপত্তি; উদ্যাপনের ঘটাও সেখানে বেশি। বিশ্বের বহু দেশে কেক কেটে মা দিবস উদ্যাপন করা হয়। অনেক দেশে মাদারস ডে ‘মাদারিং সানডে’ নামেও পরিচিত। মা দিবসের উপহার হিসেবে সাদা কার্নেশন ফুল সবচেয়ে জনপ্রিয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*