আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || সম্প্রতি রাজ্য মন্ত্রীসভার সদস্য শুক্লাচরণ নোয়াতিয়ার মাতৃ বিয়োগ হয়। শুক্রবার মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার গর্জিস্থিত বাসভবনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি সেখানে পৌঁছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
