আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই || প্রয়াত হলেন প্রাক্তন সিপিআই(এম) নেতা সামির চক্রবর্তী। শুক্রবার জগহরিমুরস্থিত তাঁর নিজ বাসভবনে গিয়ে প্রয়াত প্রাক্তন সিপিআই(এম) নেতা সামির চক্রবর্তীকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচীতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।
