যুবপ্রেরণা সংগঠনের উদ্যোগে নেশা বিরোধী সচেতনতামূলক শিবির

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || সারা পৃথিবীতে তরুন প্রজন্মের জন্য ক্ষতিকর বিষয়গুলো নিয়ে একটি তালিকা বানাতে গেলে মাদকাসক্তি বোধ হয় সবার উপরের দিকেই থাকবে। খুব সহজ ভাষায় বলতে গেলে, মাদক গ্রহনের প্রতি যে নির্ভর্শীলতা ও প্রবণতা তাকেই মাদকাসক্তি বলা যায়।
যুবপ্রেরণা সংগঠন কর্তৃপক্ষের উদ্যোগে রাণীরবাজারস্থিত দুর্গানগর হাই স্কুলে এক নেশা বিরোধী সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়।
বুধবার এই শিবিরের শুরুতে আলোচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সন্ধ্যা দেবর্বমা, নেশা থেকে মুক্তি বিষয়ক আলোচনা করেন যুব প্রেরণা সংগঠনের মেম্বার অলক শব্দ কর। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন যুব প্রেরণা সংগঠনের স্বেচ্ছাসেবক সাগর দে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*