আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই || ২২শে জুলাই, সোমবার থেকে গোটা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষা সপ্তাহ। জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ২২ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হয়েছে রাজ্যের। সমাপ্তি হবে আগামী ২৮শে জুলাই।
এই শিক্ষা সপ্তাহের অঙ্গ হিসেবে বুধবার শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনে রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ক্রীড়া কর্মসূচী পালনের পর “এক পেড় মা’কে নাম” কর্মসূচী পালন করা হয়।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সরকার, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেধা অন্বেষা শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী মনোজ কান্তি রায়, সমাজসেবী সজ্ঞয় সাহা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ।
