সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ জুলাই || ২৭শে জুলাই, শনিবার ছিল সিআরপিএফ ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের স্থাপনা দিবস বা রাইজিং ডে। গন্ডাছড়া মহকুমার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় উক্ত ব্যাটেলিয়নের ইকো কোম্পানির জওয়ানরা গন্ডাছড়া ডিগ্রী কলেজে অবস্থান করছেন। নেতৃত্বে রয়েছেন উক্ত ব্যাটেলিয়নের এসিস্টেন্ট কমান্ডেন্ট মোহনলাল ঝাঁট সহ অন্যান্য অফিসাররা। বর্তমান গন্ডাছড়া মহকুমার নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি ২৭শে জুলাই শনিবার সিআরপিএফ ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের স্থাপনা দিবস উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করলো উক্ত ব্যাটেলিয়ানের ইকো কোম্পানির সিআরপিএফ জওয়ানরা
উক্ত বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ জওয়ানরা সহ অন্যান্য অফিসাররা। উপস্থিত ছিলেন সরকারী ডিগ্রী কলেজের লেকচারার নিপন চাকমা। এদিন সাত সকালে কলেজের হোস্টেলের চার পাশে এবং পথের দুধারে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষ রোপন করে দিনটিকে সম্মান জানান জওয়ান এবং অফিসারা। নিরাপত্তার কর্তব্য পালনের পাশাপাশি রাইজিং ডে বা স্থাপনা দিবসে বৃক্ষ রোপন করতে পেরে হাসি ফুটেছে জওয়ান এবং অফিসারদের মুখে। বেজায় খুশী সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষজন।
