বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে বামেদের অপশাসন থেকে মু্ক্তি দিয়েছে জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং। বর্তমান সময়ে মন্ডল সভাপতি অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় সমগ্র জোলাইবাড়ী বিধানসভা জুরে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। এরইমধ্যে আসন্ন ত্রিস্তর নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থীদের জয়লাভ করে উন্নয়নের কর্মধারাকে বজায় রাখতে বাড়ী বাড়ী জনসম্পর্ক অভিযানে নামলো মন্ডল সভাপতি। জোলাইবাড়ী মন্ডল সভাপতি অজয় রিয়াং গনতন্ত্রে বিশ্বাস করেন। তাই জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে ভোটে প্রতিদ্বন্দীতা করার জন্য বিরোধীরা প্রার্থী দেবার সুযোগ পেয়েছে। বিগত বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দেবার সুযোগ পেতোনা। বর্তমান সময়ে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে।
সোমবার জোলাইবাড়ীর ঠাকুরছড়া এলাকায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে ৮নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিল্পী নমঃ’কে বিপুল ভোটে জয়যুক্ত করানোর লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে নামেন। তাপস দত্ত বিগতদিনেও জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পদ থেকে লোকজনদের সার্বিক উন্নয়নে কাজ করে গেছে। সকলে আশাবাদী এই নির্বাচনেও তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করে লোকজনের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন। ঠাকুরছড়া এলাকায় জনসম্পর্ক অভিযান শেষে বাইখোড়া আর এফ এলাকায় জেলা পরিষদের ১১নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিখা ভৌমিককে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে বের হয় মন্ডল সভাপতি। এদিন এই জনসম্পর্ক অভিযানে ব্যাপক সারা লক্ষ্য করা যায়। এই কর্মসূচীতে সকলে দু’হাত ভরে বিজেপি মনোনিত প্রার্থীকে আশির্বাদ করেছেন। সকলে আশাবাদী বিজেপি মনোনিত প্রার্থীরা বিপুলভোটে জয়লাভ করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করবে।
