আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই || পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কতৃপক্ষের উদ্যোগে নন্দন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আয়োজিত সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী শ্রীমতি মল্লিকা দেবনাথ, স্কুলের টিচার ইনচার্জ নমিতা দে এবং আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল প্রমুখ।
এদিন সচেতনতা মূলক আলোচনা সভায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আইনজীবী মল্লিকা দেবনাথ শিশুদের আইনি সহায়তা এবং শিশু সুরক্ষা প্রকল্প ২০১৫ নিয়ে আলোচনা করেন। তিনি শিশুদের অধিকার সুরক্ষা, বাল্য বিবাহ, বিনামূল্যে আইনী পরিষেবা কারা কারা পাবে এবং ড্রাগসের কুফল গুলো নিয়ে আলোচনা করেন। আধা আইনী সেচ্ছাসেবক রাজীব কুমার পাল নিকটস্থ কোথায় আইনসেবা অফিস আছে, নিকটস্থ কোন কোন পঞ্চায়েতে ভিলেজ লিগ্যাল কেয়ার এন্ড সাপোর্ট সেন্টার আছে, সেখানে কি কি কাজ হয়, NALSA Help Line Number – 15100 নিয়ে আলোচনা করেন, তাছাড়াও শ্রী পাল ছাত্র ছাত্রীদেরকে Student Sponsorship Scheme নিয়ে বিশদে আলোচনা করেন এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কিভাবে এই স্কীমের আওতায় আনা যায়।
