বিশ্ব অধিবাসী দিবসটিকে যথাযত মর্যাদায় পালন করলো ওয়াই টি এফ’র কর্মী সমর্থকরা

সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ আগস্ট || ৯ই আগস্ট শুক্রবার বিশ্ব অধিবাসী দিবস। এই বিশ্ব অধিবাসী দিবসটিকে যথাযত মর্যাদায় পালন করলো রাজ্যের তিপ্রামথা দলের গন্ডাছড়া মহকুমার ওয়াই টি এফ’র কর্মী সমর্থকরা। এই দিনটিকে সামনে রেখে গন্ডাছড়া তিপ্রা মোথা দলের ওয়াই টি এফ’র কর্মী সমর্থকরা সদ্য প্রয়াত গন্ডাছড়া মহকুমার জগবন্ধুপাড়ার বাসিন্দা খর্গরাম রিয়াং এর কলেজ পড়ুয়া ছেলে পরমেশ্বর রিয়াংকে সম্মানের সহিত স্মরণ করেন। তাছাড়াও গন্ডাছড়া মহকুমার তিপ্রা মথা দলের ওয়াই টি এফ সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শুক্রবার গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসকের সঙ্গে দেখা করে একটি স্মারক পত্র তুলে দেন। এই স্মারক পত্রে প্রতিনিধিরা দাবী জানান ৭ই জুলাই ত্রিশকার্ডে বেআইনি ভাবে চলা আনন্দ মেলায় এসে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে বেধরক মারে আহত হয় পরমেশ্বর রিয়াং। ১২ই জুলাই রাজ্যের জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পরে পরমেশ্বর রিয়াং। এই রাতেই গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি গ্রামে বাঙালিদের বাড়িঘরে অগ্নি সংয়োগ, লুটতরাজ, চুরি ডাকাতি সংগঠিত করে দুষ্কৃতীকারীদের দল। ডেপুটেশন প্রদানকারীদের দাবী সদ্য প্রয়াত পরমেশ্বর রিয়াং -এর উপর হামলাকারী এবং হত্যাকারীদের চিহ্নিত করে প্রকৃত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দুষ্কৃতীকারীদের অনাকাংকিত হামলায় য়ে সমস্ত পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছারখার করে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার সহ উপযুক্ত ক্ষতিপুরন দিতে হবে। এমন দাবীতে খুশী সাধারণ লোকজন। প্রতিনিধি দলে ছিলেন দলের প্রাক্তন সভাপতি মুইধন রিয়াং, যুব নেতৃত্ব হরিশ্চন্দ্র দেব্বর্মা, ক্ষত্রজয় রিয়াং, বলিষ্ঠ নেতৃত্ব হিরণ্ময় ত্রিপুরা, ওয়াই টি এফ সভাপতি সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*