যীষ্ণু দেব বর্মণকে নাগরিক সংবর্ধনা প্রদান, মানপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || নাগরিক সংবর্ধনা প্রদান করা হল রাজ্যের প্রাক্তন উপ-মূখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণকে। শনিবার জিরানিয়ার মান্দাই খরাং কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণের হাতে মান পত্র তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যীষ্ণু দেব বর্মণ ত্রিপুরা রাজ্যের ভুমিপুত্র এবং ত্রিপুরা রাজ পরিবারের একজন কৃতি সন্তান। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের প্রথম ব্যক্তি হিসাবে যীষ্ণু দেব বর্মণ তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন। এটা রাজ্যবাসীর কাছে গৌরবের বিষয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যীষ্ণু দেব বর্মণ ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তেলেঙ্গানা ও ত্রিপুরা রাজ্যের মধ্যে অভিজ্ঞতার আদান প্রদান করবেন তিনি। ত্রিপুরা রাজ্য ছোট হলেও অভিজ্ঞতা কম নয়। তিনি বলেন, জনজাতিদের উন্নয়নে কাজ করছে বর্তমান রাজ্য সরকার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*