নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবারের দূর্গা পুজোর থিম ‘রূপ থেকে রূপান্তর’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট || সামনেই বাঙ্গালিদের শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। আর এই দূর্গা পূজোকে সামনে রেখে শুক্রবার রাজধানীর নেতাজি প্লে ফোরাম সেন্টারে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। নেতাজি প্লে ফোরাম সেন্টারের এবারের দূর্গা পুজোর থিম হচ্ছে ‘রূপ থেকে রূপান্তর’।
এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করা হয় আসন্ন দূর্গা পূজোর কাজ। এদিন ক্লাব সদস্য সহ এলাকার সকলে মিলে এই খুঁটি পূজোয় অংশগ্রহণ করেন। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করে এবারের পূজো অনুষ্ঠিত হবে বলে জানালেন পূজা কমিটির সম্পাদক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*