উন্নয়ন সংঘে পঞ্চমী সন্ধ্যায় উন্মুক্ত হচ্ছে দর্শনার্থীদের জন্য পূজো প্যান্ডেল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ অক্টোবর || চারিদিকে চলছে পূজো পুজো রেশ। ইতিমধ্যেই ঢাকে পরে গেছে কাঠি। মন্ডপে মন্ডপে চলছে দর্শনার্থীদের জন্য পূজো প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়ার পালা।
আগরতলা উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ ক্লাবও উদ্যোগ নিয়েছে শারদীয় দুর্গোৎসবের পঞ্চমী তিথিতে দর্শনার্থীদের জন্য পূজো প্যান্ডেল উন্মুক্ত করে দেওয়ার জন্য। মঙ্গলবার পঞ্চমীর সন্ধ্যে ৭টায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ ক্লাবের পূজো মন্ডপের উদ্বোধন করা হবে।
এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক তথা আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক তথা ভূপেন দত্ত ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, আগরতলা পুর নিগমের ৩৯নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ৪০নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধূরী, সমাজসেবক তথা আগরতলা শহর দক্ষিণাঞ্চলের ক্লাব কো-অর্ডিনেশন কমিটির সভাপতি জয়ন্ত চৌধূরী, উন্নয়ন সংঘের সভাপতি প্রণব সাহা, সম্পাদক পার্থ সরকার, দূর্গা পূজো কমিটির সভাপতি জয়ন্ত বিষ্ণু রায়, সম্পাদক জয়ন্ত প্রসাদ সাহা প্রমুখ।
‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’ প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে উন্নয়ন সংঘের সম্পাদক পার্থ সরকার জানান, এবার তাদের উপস্থাপনায় থাকছে কাল্পনিক মন্দিরে মায়ের ঢাকেশ্বরী রূপ। তিনি জানান, পঞ্চমীর সন্ধ্যায় অতিথিদের হাত ধরে দুস্থদের মধে বস্ত্র বিতরণ করা হবে। তাছাড়া বিভিন্ন সমাজসেবকমূলক কাজ হাতে নিয়েছে ক্লাব কতৃপক্ষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*