অসুস্থ শ্রমিকের পাশে দাঁড়াল বাজার কমিটি

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ নভেম্বর || শুভরাম ত্রিপুরা। বয়স আনুমানিক ৩৫। সে একজন দীনদরিদ্র শ্রমিক। গন্ডাছড়া মহকুমার দুর্গাপুরের বাসিন্দা। শুভরাম ত্রিপুরা দীর্ঘ কয়েক বছর ধরে গন্ডাছড়া মহকুমা বাজারে শ্রমিকের কাজ করে সংসার প্রতিপালন করে আসছিলো। গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ দেবনাথ জানান, গত এক সপ্তাহ পূর্বেও শ্রমিক শুভরাম ত্রিপুরা সম্পূর্ণ সুস্থই ছিল। তিনি আরো জানান, গত দুই তিন দিন আগে থেকে হঠাৎ শুভরাম ত্রিপুরার স্বর একেবারেই বন্ধ হয়ে যায়। বহু চেষ্টা করেও কথা বলতে পারছে না শুভরাম ত্রিপুরা। এরই মধ্যে কোন খাবারেই রুচি আসছে না শুভরামের। একেবারে সমস্ত খাবারদাবার বন্ধ শুভরাম ত্রিপুরার। কাজকর্ম সব কিছুই বন্ধ হয়ে পড়েছে শুভরাম ত্রিপুরার। যেহেতু শুভরাম ত্রিপুরা গন্ডাছড়া বাজারের একজন নিয়মিত শ্রমিক তাই তার পাশে দাঁড়ালো গন্ডাছড়া বাজার কমিটি। বৃহস্পতিবার অসুস্থ শুভরাম ত্রিপুরার হাতে এক বস্তা চাউল এবং তার চিকিৎসার জন্য নগদ ছয় হাজার টাকা তুলে দেন বাজার কমিটির কর্মকর্তারা।
বাজার কমিটি আরো দায়িত্ব পালন করতে গিয়ে শুক্রবার সকালে অসুস্থ শুভরাম ত্রিপুরাকে নিয়ে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন গন্ডাছড়া বাজার কমিটির কর্মকর্তা তরুণ দেবনাথ এবং সুশান্ত দাস। বর্তমানে অসুস্থ শুভরাম ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসারত রয়েছে। গন্ডাছড়া বাজারের এই নিয়মিত শ্রমিক অসুস্থ শুভরাম ত্রিপুরার সুস্থ জীবনের এবং তার পরিবারটিকে বাঁচাতে মহকুমার সব কয়টি রাজনৈতিক দল যেমন তিপ্রা মথা, আই পি এফ টি, বিজেপি, সিপিআই(এম) ও কংগ্রেস দলের সাহায্য প্রার্থনা করেছেন অসুস্থ শুভরামের পরিবার পরিজনরা। তাছাড়াও গন্ডাছড়া বাজার ব্যবসায়ী কমিটি আশা প্রকাশ করে যে অসুস্থ জনজাতি শ্রমিক শুভরামকে সুস্থ করে তুলতে এগিয়ে আসুক স্থানীয় প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*