আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকা রেখেছেন।
নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
২৬শে মে, ২০২৫, সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬’তম জন্ম জয়ন্তী। এই দিনটি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হবে। সেই দিকে লক্ষ্য রেখে রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে নজরুল ইসলামের আবক্ষ মূর্তি পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি চলে রবিবার দিনভর। সোমবার প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। পাশাপাশি অনুষ্ঠিত হবে নজরুল নৃত্য।
