শান্তিরবাজার মহকুমা ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎযাপন

বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ মে || অন্যান্য বছরের ন্যায় এবছরও শান্তিরবাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার পুর পরিষদ ও জোলাইবাড়ী আর ডি ব্লকের যৌথ উদ্দ্যোগে সোমবার জোলাইবাড়ী কমিউনিটি হলে শান্তিরবাজার মহকুমা ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উদ্বোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ির বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, দক্ষিন জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক, শান্তিরবাজার পুর পরিষদের কাউন্সিলার নেপাল চন্দ্র দাস সহ অন্যান্যরা।
এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিকগুলি উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের বক্তব্য শেষে এলাকার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার পুর পরিষদ ও জোলাইবাড়ী ব্লকের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*