সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ মে || বর্তমান সময়ের রাজ্য প্রশাসনে বিভিন্নভাবেই সর্ষের মধ্যে ভুত দারুন ভাবে কাজ করে চলেছে। কোথাওবা পুলিশকে ম্যানেজ করেন নেশা সাম্রাজ্য চলছে, কোথাও বা মহকুমা প্রশাসনকে ম্যানেজ করে গ্যাস এজেন্সির অবৈধ কাজকর্ম দিনের পর দিন চলছে, তবে চুপ আক্ষরিক অর্থে প্রশাসনই। ঘটনা হচ্ছে কল্যাণপুরের গ্রামীণ গ্যাস বিতরণ কেন্দ্র নিয়ে। এই গ্যাস বিতরণ কেন্দ্রে জমি সংক্রান্ত বিবাদের পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে রাস্তায় সাধারণ মানুষকে হয়রানি করে রাস্তা রীতিমতো ব্লক করে দিয়ে গ্যাস সিলিন্ডার উঠানামা করছে, কিন্তু সবকিছু জেনেও প্রশাসন কোনো ভূমিকা গ্রহণ করছে না বলে অভিযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যেভাবে উৎস পরিবাহী বিদ্যুতের লাইনের নিচে গ্যাস নামানো উঠানো করা হছে সেই জায়গায় যে কোন সময় বিপদ ঘটতে পারে এই বক্তব্য খোদ পুলিশ অফিসার থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারপরেও প্রশাসন কোন ভূমিকা গ্রহণ করছে না। প্রায় প্রকাশ্যে কল্যাণপুরের একটা অংশের সাধারণ মানুষ দাবি করে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কেন্দ্র বা গ্যাস এজেন্সির সাথে যারা যুক্ত তারা কোনো না কোনো ভাবে মহকুমা প্রশাসনের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের পকেট গরম করে দিনের পর দিন এই অবৈধ কাজ করে চলেছে।
এদিকে বেশ কিছুদিন চুপ থাকার পর আবারো একই রকম ভাবে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার উঠানামা করানোর পরিপ্রেক্ষিতে কল্যাণপুর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সূত্র মারপথ খবর, যেকোনো সময় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গণ বিক্ষোভ তৈরি হতে পারে।
