ইট ভাট্টায় মহিলার রহস্যমৃত্যু, পরিবারের তরফে খুনের অভিযোগে চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ২৭ মে || খোয়াই থানাধীন লালটিলা এলাকার মোদক ইটভাট্টায় এক মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মঞ্জু মুন্ডা (৩৭), স্বামীর নাম সঞ্জিরা মুন্ডা। তাদের বাসস্থান ধলা বিল, মুন্ডা বস্তি এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে ইটভাট্টার একটি ঘরের ভেতর মহিলার নিঃসাড় দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে পরিবারের তরফে খুনের অভিযোগ তুলেছেন মৃতার আত্মীয়রা। তাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যা।
ঘটনার জেরে ইটভাট্টা এবং আশপাশের এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। খোয়াই থানার পুলিশ তদন্তে নেমেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*