রাজমাতা অহল্যাবাঈ হোলকারের ৩০০’তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মশালা

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩১ মে || সুশাসন, সমাজকল্যাণ এবং মানবিক কাজের প্রতীক, ইতিহাসের বীরাঙ্গনা নারী, “পুণ্যশ্লোক” রাজমাতা অহল্যাবাঈ হোলকারের ৩০০’তম জন্মজয়ন্তী উপলক্ষে রাইমাভ্যালী বিজেপি মন্ডলের উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে গন্ডাছড়া মহকুমার ৬০-কার্ডস্থিত পুরাতন টাউন হলে বিজেপি’র একদিনের এই কর্মশালা আয়োজিত হয়।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাইমাভ্যালী বিজেপি’র মন্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা, MDC ভূমিকা নন্দ রিয়াং, বিজেপি’র জেলা সভাপতি প্রতি রাম ত্রিপুরা, রাজ্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী সতী চাকমা এবং রাইমাভ্যালী বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা দাস। এছাড়াও আরও অনেক অন্যান্য নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্মশালায় রাজমাতা অহল্যাবাঈ হোলকারের আদর্শ ও অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর সুশাসন, সমাজকল্যাণমূলক কাজ এবং মানবিক উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন, যা আজও সমাজে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তাঁর ৩০০’তম জন্মজয়ন্তীতে এই ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে তাঁর স্মৃতিচারণ ও তাঁর আদর্শকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*