আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ এপ্রিল || রামনগর বিধানসভা কেন্দ্রে ৩১ সদস্য বিশিষ্ট নতুন মণ্ডল কমিটির গঠন ও পরিচয় পর্ব রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। রাজধানীর দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে অমিতাভ ভট্টাচার্যকে কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক দীপক মজুমদার, রামনগর কেন্দ্রের প্রতিটি পৌর ওয়ার্ডের কর্পোরেটরগণ, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
নতুন কমিটির মাধ্যমে রামনগর এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
