বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৮ জুন || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গত বছর আগষ্ট মাসের বন্যার ফলে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক ভেঙ্গে পরে। দীর্ঘ অনেক মাস অতিক্রান্ত হবার পরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনোপ্রকার পদক্ষেপ গ্রহণ করছেনা বলে অভিযোগ। এতে করে যান চলাচলে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা থেকে যাচ্ছে। এই সকল কথা জানার পর দক্ষিন জেলার জেলা শাসককে সঙ্গে নিয়ে জোলাইবাড়ীর সাঁচীরামবাড়ী এলাকা সংলগ্ন ভগ্নদশায় থাকা জাতীয় সড়ক ও অন্যান্য জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই পরিদর্শনের মাধ্যমে কিভাবে জাতীয় সড়ক মেরামত করে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন করা সম্ভব তা নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচীর জন্য সকলে মন্ত্রীকে ধন্যবাদ জানান।
