রাজনগরে উত্তেজনাকর পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি সিপিআই

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৯ জুন || পবিত্র ঈদুল আযহার কুরবানীকে কেন্দ্র করে উদয়পুরের রাজনগরে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার তীব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সিপিআই কৈলাসহর বিভাগীয় পরিষদের সম্পাদক শায়েদ আলী বাদশা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
জানা যায়, গত ৭ই জুন উপমহাদেশের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল আযহা পালন করেছেন। পাশাপাশি তারা হালাল পশুও কুরবানী দিয়েছেন। ঈদের দিন কুরবানীকে কেন্দ্র করে উদয়পুরের রাজনগরে একাংশ দুষ্কৃতিকারী সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ ভাঙচুর চালিয়ে কুরবানী করতে বাধা প্রদান করে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল হয়ে ওঠে। বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এই অনভিপ্রেত ঘটনার রেস ধরে যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি শাহজাহান ইসলাম ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শাসকদলের যুব সংগঠন, যুব মোর্চার একদল কর্মী শাহজাহান ইসলামের বাড়িতে আক্রমণ চালায় এবং ভাঙচুর করার পাশাপাশি তার বৃদ্ধ মা বাবাকেও আক্রমণ করে, এমনই অভিযোগ কংগ্রেস দলের পক্ষ থেকে।
এই সাম্যক ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা সাতটায় সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই ঘটনাবলীর তীব্র নিন্দা জানান দলের বিভাগীয় পরিষদের সম্পাদক শায়েদ আলী বাদশা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*