শ্রদ্ধা ও ফুটবলের আবহে খোয়াইয়ে পালিত ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস

গোপাল সিং, খোয়াই, ৯ জুন || স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী সমাজের পথপ্রদর্শক ভগবান বিরসা মুন্ডার পুণ্য আত্মত্যাগ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল খোয়াইতে। এই উপলক্ষে খোয়াই চা-বাগান ময়দানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি’র খোয়াই মন্ডলের প্রাক্তন সভাপতি সুব্রত মজুমদার, বর্তমান সভাপতি অনুকুল দাস এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য কার্যকর্তারা। নেতৃবৃন্দ বিরসা মুন্ডার আত্মত্যাগ এবং আদিবাসী সমাজের কল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং যুব সমাজকে খেলার মাঠে উৎসাহিত করতে আয়োজন করা হয় ‘বিরসা মুন্ডা স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট’। স্থানীয় দলগুলির অংশগ্রহণে এই টুর্নামেন্ট ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
নেতৃবৃন্দ বলেন, ভগবান বিরসা মুন্ডার ত্যাগ ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*