বিশ্বশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ জুন || ঋনদাতাদের ব্যবহারে মর্মাহত হয়ে আত্মহত্যার পথ বেছেনিলো এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, দারিত্রতার জন্য শান্তিরবাজার বন্ধন ব্যঙ্ক থেকে ৫০ হাজার ও ইসফ নামে মাইক্রো ফাইনেন্স থেকে ৪০ হাজার টাকা ঋন নেয় বেতাগার যুবক অর্জুন দাস (৩২)। জানা যায়, সে প্রতিনিয়ত সঠিকভাবে প্রতিমাসে ঋনের কিস্তি দিয়ে যাচ্ছে। এইমাসে কিছুটা আর্থিক মন্দার জন্য সঠিকভাবে ঋষের কিস্তি প্রদান করতে অক্ষম হয় অর্জুন দাস। এই অক্ষমতার জন্য ইসফ নামে মাইক্রোফনেন্সের লোকজনেরা যুবকের বাড়ীতে গিয়ে তার পরিবারের লোকজনের সামনে ধমক দেয় বলে অভিযোগ। পরিবারের লোকজনেরা অভিযোগ করে ইসফ কোম্পানির এক মহিলা কর্মী অর্জুন দাসের উপর হাত উঠায় ও মরে যাবার পরামর্শ দেয়। অবশেষে পরিবারের লোকজনের সামনে এইধরনের অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় অর্জুন দাস। অর্জুন দাসের মৃত্যুর সঠিক তদন্তে ও এই ধরনের মাইক্রো ফাইনেন্সের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান পরিবারের লোকজনেরা।
