কৃষ্ণপুরে হাতির আক্রমণে নাজেহাল জনতা, দীর্ঘক্ষণ সড়ক অবরোধে বিপর্যস্ত যান চলাচল

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ জুন || তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায় বন্য দাঁতাল হাতির অত্যাচারে নাজেহাল জনতা শেষমেশ পথে নামতে বাধ্য হল। সোমবার সকালে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।
অভিযোগ, বছরের পর বছর ধরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন গ্রামে বন্য হাতির আক্রমণে নষ্ট হয়েছে বহু মানুষের ঘরবাড়ি, ফসল এবং প্রাণহানির ঘটনাও কম নয়। বারবার প্রশাসনের আশ্বাস মিললেও ক্ষতিপূরণের নামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কিছুই পায়নি বলে অভিযোগ।
প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ধরে চলা এই সড়ক অবরোধে কার্যত বিকল হয়ে পড়ে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়কের যান চলাচল। চরম দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে।
ঘটনার খবর পেয়ে অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা প্রশাসনের এক ডি.সি.এম এবং বনদপ্তরের আধিকারিকরা। বিক্ষোভকারীদের দাবি, লিখিত আকারে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*