আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই || ত্রিপুরা রাজ্যের মন্ত্রীসভায় নতুন মুখ হিসেবে যোগ দিচ্ছেন কিশোর বর্মণ। ৩রা জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩০ মিনিটে রাজভবনের দরবার হলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।
সূত্রের খবর, রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনীতির মাঠে অভিজ্ঞ কিশোর বর্মণের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি দলীয় নেতৃত্বের কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য, প্রশাসনিক কর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
